জিল্লুর রহমান জয় : সুপার কাপে রিয়ালকে কাঁদিয়ে চাম্পিয়ন বার্সেলনা। এমবাবের গোলে প্রথমার্ধের ৫ মিনিটেই এগিয়ে গিয়েও বার্সার কাছে হারতে হলো রিয়ালকে। লামিন ইয়ামালের গোলে সমতায় ফিরে ২২ মিনিটে বার্সা। তারপর ৩৬ মিনিটে ডিবক্সে ফাউফ করে প্লান্টি পায় বার্সা আর তাতে লেবানন্তস্কি গোল করলে লিড নেয় বার্সা।
তারপর থেকে একে পর এক আক্রমণে যায় বার্সা আর তাতেও সুফল পায় বার্সা। ৩৯ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন রাফিনহা এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বালদের গোলে ৪-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে সেই দাপুটে ধারা বজায় রাখে দ্বিতীয়ার্ধেও।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সাজনেসির গোলে ব্যবধান ৫=১ করে বার্সেলোনা। এরপর ম্যাচে ফিরার চেষ্টায় মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ রদ্রিগোল ৬০ তম মিনিটে গোল করলে ব্যবধান কমান রিয়াল। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়াতে ৫-২ গোলের জয়ে সুপার কাপের শিরোপা জিতে বার্সেলোনা।


















