বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
editor
এপ্রিল ১৭, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ( রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তাকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এরপর তাকে সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধান ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল। অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত