শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করবে পুলিশ

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে খুঁজে বের করতে সাধারণ জনগণের কাছে তথ্য চেয়েছে ডিএমপি।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ডিএমপি হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ডিএমপি তাকে হন্য হয়ে
খুঁজছে।

উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা
৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো। ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২

সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এবার পাকিস্তানকে হারানোর হুঙ্কার কানাডার

পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০

রাজশাহীতে হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

তাঁতিদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সংস্কার হবে: বাণিজ্য উপদেষ্টা

কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন

সৌন্দর্য বাড়াতে একের পর এক সার্জারি, সে কারণেই কি অকালমৃত্যু শ্রীদেবীর

আপত্তিকর অবস্থায় আটক : রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

পূজায় শ্রাবন্তীর মিউজিক ভিডিও মুক্তি পাবে

রাজশাহীতে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, গৃহকর্ত্রী হেফাজতে