বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তাঁতিদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সংস্কার হবে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তাঁত শিল্প নিয়ে কোনো প্রকার দুর্বৃত্তায়ন ও দুর্নীতিবাজদের ঠাঁই নেই উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, তাঁত বোর্ড ও সমিতির আলোচনা সাপেক্ষে তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জুট বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে তাঁতিদের মাঝে ন্যায্যমূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়নবিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, তাতঁ শিল্পের বিকাশের জন্য সরকার কিছু জায়গায় শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করলেও এই খাতে দুর্বৃত্তায়ন হয়েছে। যার কারণে সরকার ও তাঁতি কেউই লাভবান হতে পারেনি। এ সময় কাঁচামাল সরবরাহ ও সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে সরকারি ভাবে তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেন তাঁতি সমিতির সদস্যরা।

তারা বলেন, সরকারি সহায়তা পেলে আগামী দিনে তাঁতিদের তৈরি পণ্য আরও বেশি পরিমাণ বিদেশে রপ্তানি করা যাবে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকীসহ তাঁতি সমিতির সদস্যরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে : ফখরুল

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের গণসমাবেশ ও মানববন্ধন

আমার ফ্যামিলি সম্পর্কে আপনারা হয়তো জানেন না : প্রভা

সরকারের সমালোচনায় শাহরুখ-আমিরদের কথা শুনতে চান পরেশ

ভারতে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধ, ১১ বিদ্রোহী নিহত

রাজশাহীতে বর্জ্যে নদী-বিল জলাধারসমূহ দূষণ, দখল ও পরিবেশগত বিপর্যয়ের মুখে

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

রুয়েটে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বিমান দুর্ঘটনায় নিহত বিমানবালার শেষ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী পায়েল