শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে মৃদু শৈত্য প্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৪, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ব্যুরো : রাজশাহীতে গত দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পর পর দুই দিন ভোরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এতে শীতে কাহিল হয়ে পড়েছে রাজশাহীর মানুষ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী- শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এটিই রাজশাহী জেলায় এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পরদিন শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা একই রেকর্ড করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

এদিকে তীব্র শীতের কারণে রাজশাহীতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শ্রমজীবী মানুষ। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। মানুষের ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখে।

টানা শীত ও কুয়াশার কারণে রবিশস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন গণমাধ্যমকে জানান, দিনের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজশাহীর আবহাওয়া আরো দু-একদিন এমন থাকতে পারে বলে জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য