শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে যা বললেন জাঙ্গু

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৩, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : সিরিজের শেষ ওয়ানডেতেও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের কাছে গতকাল হারের মধ্যে দিয়ে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ম্যাচে এদিন আমির জাঙ্গু ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। অভিষেকেই এমন সাফল্যের রহস্য জানালেন জাঙ্গু।

ম্যাচ শেষে জাঙ্গু বলেন, ‘সত্যি বলতে, উইকেট খুব ভালো ছিল। সেজন্য ম্যাচের পরিস্থিতি কোন বিষয় ছিল না। প্রধান কোচ আমার কাছে এসেছিল এবং ইনিংস বিল্ড করার কথা বলেছিল। শুরুতে আমার শুধু স্ট্রাইক রোটেট করার প্রয়োজন ছিল। মাঝের ওভার গুলোতে ৫-৬ করে রান তোলার দরকার ছিল এবং সুযোগ পেলে বাউন্ডারি হাঁকানোর। সেটাই আমরা করেছি।’

সতীর্থ কেসি কার্টির সেঞ্চুরি না হওয়া নিয়ে জাঙ্গু বলেন, ‘সত্যি বলতে আমি আজকে ব্যাটিংয়ের সময় খুবই আত্মবিশ্বাসী ছিলাম। উইকেট খুব ভালো ছিল, গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতে হবে। আমি ফিফটি করার পর খুবই আত্মবিশ্বাসী ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে কেসি(কার্টি) সেঞ্চুরি পায়নি, কিন্তু সে দারুণ খেলোয়াড় এবং আজকে আমাদের জিততে সাহায্য করেছে।’

অভিষেকে সেঞ্চুরি নিয়ে জাঙ্গু বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি, অভিষেকে সেঞ্চুরি করা যে কারো জন্য স্বপ্নের মতো। আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে এমন কিছু করতে চেয়েছিলাম, এটা সত্যিই অসাধারণ।’

সর্বশেষ - অন্যান্য