বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তিন বছর পর ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ

প্রতিবেদক
editor
অক্টোবর ১৭, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
অপূর্ব-ফারিণ

অনলাইন ডেস্ক : আসছে কাজল আরেফিন অমি নির্মিত নতুন ওয়েব কনটেন্ট ‘হাউ সুইট’। এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ওয়েব ফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করবেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। বুধবার ওয়েব ফিল্মটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। সাংবাদিকদের অমি বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন।’

২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব ফিল্ম ‘ট্রল’। এতে জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের মধ্য দিয়ে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ।

জানা গেছে, আগামী নভেম্বরে শুরু হবে ‘হাউ সুইট’র শ্যুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন জায়গায় শ্যুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। সিনেমাটিতে থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। জানা গেছে, রোম্যান্টিক এই ওয়েব কনটেন্টটি গামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা

গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

শর্টস পরে ইনস্টাগ্রামে সুহানা, যা মন্তব্য শারুখের

পুতিন যুদ্ধ বন্ধ না করলে আরও নিষেধাজ্ঞা, হুমকি ট্রাম্পের

শিক্ষার্থীদের দখলে রাজশাহীর রাজপথ

রাজশাহীতে পুলিশ স্বামীর পোশাক পরে টিকটকে স্ত্রী, স্বামী পেলেন শাস্তি

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

রাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে লড়বেন জাতীয় দলের খেলোয়াড় নারগিস

সামান্থার সঙ্গে বিচ্ছেদে আমার ছেলে অবসাদে চলে যায় : নাগার্জুন