শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৬, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (৬ ডিসেম্বর) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে, তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলে তা দেখা হয়নি। এজন্যই এসব প্রকল্প থেকে রাজস্ব আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে। যা অপচয়।

ফাওজুল কবির খান বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে। কারণ, সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সব সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত