শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটে ইউনিক কোডিং ও আওয়ামী দোসর মুক্ত সিন্ডিকেট-সিলেকশন বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
editor
জুলাই ২৬, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উত্তরপত্রে ইউনিক কোডিং পদ্ধতি চালু এবং সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই’২০২৪ সালের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য বহাল থাকায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ।
তারা বলেন, ‘আওয়ামী লীগের পেশাজীবি পরিষদের পদধারী ব্যক্তির একাধারে সিন্ডিকেট সহ বিভিন্ন কমিটিতে থাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।’
শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও তৎকালীন ফাসিষ্ট দোসরদের প্রভাব থাকায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এতে করে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির অন্যতম ছিল উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং সিস্টেম চালু করা। তবে এক বছর পেরিয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান প্রশাসনের কাছে।

তাদের মতে, “বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে ফাসিষ্ট আমলের সকলকে অপসারণের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করতেই হবে।”

দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না : সালেহ উদ্দিন

পূজায় উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ধর্মসচিব

লোকসানের বোঝা মাথাই নিয়েই ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনের যাত্রা

মানুষের তৈরি আইন নয়, আল্লাহর আইন  প্রতিষ্ঠা হলেই কল্যাণ: অধ্যাপক মুজিবুর

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক : ড. ইউনূস

হোয়াটসঅ্যাপে নিজের পছন্দের কনটাক্ট গুছিয়ে রাখুন সহজেই

‘বাংলাদেশ আপনাদের অনুগত রাষ্ট্র থাকবে, এই চেতনা থেকে বেরিয়ে আসুন : সাইফুল হক

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের