মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রতিবেদক
editor
নভেম্বর ২৬, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুরে একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় কালিকাপুর এলাকার একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

সর্বশেষ - অন্যান্য