মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘দাদাগিরি’ থেকে দিনে কত আয় করেন সৌরভ?

প্রতিবেদক
editor
জুলাই ৯, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: এক সময়ে ক্রিকেটে মাঠ কাঁপিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের এই কিংবদন্তি এখন দাপিয়ে বেড়াচ্ছেন মিডিয়া জগতে। অল্প সময়ের মধ্যেই সঞ্চালনা বিষয়টা রপ্ত করেছেন। তার সঞ্চালিত ‘দাদাগিরি’ এখন অন্যতম চর্চিত রিয়্যালিটি শো। খেলা থেকে অবসর নেওয়ার পর নন-ফিকশন শো ‘দাদাগিরি’ সঞ্চালনা করছেন সাবেক এ ক্রিকেটার। ক্যামেরার সামনে অসম্ভব সাবলীল তিনি। যদিও প্রথম থেকেই এই চার্ম তার থাকলেও ছিল না ক্যামেরার সামনে দাপট। সময়ের সঙ্গে সঙ্গে এই ফিল্ডেও নিজেকে প্রমাণ করলেন সৌরভ।

‘দাদাগিরি’ এক অন্য লুকে তুলে ধরেছে তাকে। সবার সঙ্গে হেসে কথা বলে, গল্প করে সবার নজর কাড়েন তিনি। বাইশ গজের মহারাজ ড্রইং রুমেও ঝড় তুললেন। তবে জানেন কী, এই শো থেকে তার আয় কত? ‘দাদাগিরি’তে সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে আকাশছোঁয়া পারিশ্রমিক পান সৌরভ গঙ্গোপাধ্যায়। এপিসোড পিছু তিনি নিয়ে থাকেন ৫০ লাখ টাকা। মাসে যা গড়ে দাঁড়ায় ৪ কোটি টাকা। উল্লেখ্য, ৮ জুলাই ছিল সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। ৫২ বছরে পা রাখলেন তিনি। ফলে এদিন সকাল থেকেই তাকে নিয়ে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যাচ্ছে নেটদুনিয়ায়।

সর্বশেষ - অন্যান্য