বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এবার রাজশাহী বোর্ডে এসএসসিতে ৭ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

প্রতিবেদক
editor
জুলাই ১০, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। সাত বছরের মধ্যে বোর্ডের এই ফল সর্বনিম্ন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন মোতাবেক, রাজশাহী বোর্ডে গত বছর এসএসসি’তে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তবে এবার তা কমে ৭৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এর আগে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।

রাজশাহী বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন ও ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। এবার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ছাত্র এবং ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে।

এবার রাজশাহী বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি স্কুলের পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুলের সবাই পাস করেছে। কেউ পাস করেনি এমন স্কুল এবার নেই। পরীক্ষা চলাকালে এবার সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ২৬৯ টি কেন্দ্রে।

সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, প্রতিবছরই ফলাফল বিভিন্ন রকম হয়ে থাকে। এটা হতেই পারে। কোন ব্যাচ একটু ভালো, আবার কোনটা একটু খারাপ—এটা নিয়ে আমরা চিন্তা করছি না। তবে সবাই মিলে আলোচনা করে দেখতে হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এমন হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। তাছাড়া সারা দেশেই এবার পাসের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা এখনই বলা সম্ভব নয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধানের

অস্ট্রেলিয়ার এলোমেলো বিশ্বকাপের নেপথ্যে

হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

ভিসা পেয়েও মালয়েশিয়া যাওয়া হলো না হাজারো যুবকের, আদৌ যেতে পারবেন তারা?

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজার ফ্লাইট বাতিল

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

মাত্র ৬৭ মিনিটের ঝড়, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন শিয়ানটেক

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : ফখরুল

১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া