শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

প্রতিবেদক
editor
জুলাই ২৬, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে ভার্চুয়ালি অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়েছেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা গণমাধ্যমকে জানান, সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি জেনেছি। আমরা ইতোমধ্যে রাজশাহী মহানগর বিএনপির আওতাধীন মহল্লা, ওয়ার্ড ও থানা কমিটিগুলো ভোটের মাধ্যমে গঠন করেছি। তাই আমরা চাই, মহানগর বিএনপির সম্মেলনেও যেন ভোটের মাধ্যমে নতুন কমিটি করা হয়। সবার চাওয়া একটাই, যারা কর্মীবান্ধব ও জনপ্রিয়, তারাই যেন নেতৃত্বে আসেন।

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্য বিশিষ্ট করা হয়। তার পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে এই আহ্বায়ক কমিটি।

এদিকে মহানগর বিএনপির এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে বেশ কিছু দিন ধরেই নানা কর্মসূচি পালন করেন দলের একাংশের নেতা-কর্মীরা। আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছেন তারা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু

হাসিনার নির্দেশেই গুলি, বিবিসির ভেরিফিকেশন বিচারে স্বচ্ছতা বাড়াবে : গাজী তামিম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

‘কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদ হলেও ঘরের কথা বাইরে বলবো না’

মধ্যরাতে রাবি শিক্ষকের বাসার তালা ভেঙে সোনার গহনা ও টাকা চুরি

যুদ্ধে ইসরায়েলের ১৬ জন পাইলট নিহত হয়েছেন, দাবি ইরানি জেনারেলের

বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভা