রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, দুঃসংবাদ দিলেন জ্যোতিষী

প্রতিবেদক
editor
জানুয়ারি ৪, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ২০২৬ সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগত- ললিউডে লেগেছে গুঞ্জনের হাওয়া! শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে যাচ্ছে; যা নিয়ে যেতে পারে তাদের বিয়ে পর্যন্ত। তবে এই আনন্দের খবরেই ঘটনা শেষ নয়! এই বছরে বিয়ে করলে নাকি হতে পারে তাদের বিচ্ছেদ! হ্যাঁ, সম্প্রতি পাকিস্তানের এক জ্যোতিষীই করেছেন এমন দাবি।

২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা।

এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগেভাগেই বলে দিয়েছিলেন। তার মতে, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এ বছরই তা বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।


আসিম আজহার, হানিয়া আমির

তবে, হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে ২০২৬ সাল ললিউডের এই মেগাস্টারদের জন্য বিয়ের বছর হবে না কি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হবে, তা সময়ই বলে দেবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চার সবজিতে মিলেছে ক্যান্সার প্রতিরোধী গুণ

ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের গাজা আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জাতীয় বিপ্লবী পরিষদের

বন্যা পরবর্তী পুনর্বাসন দ্রুত সম্পন্ন করার কাজ চলছে : নাহিদ ইসলাম

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

সশস্ত্র বাহিনীতে প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় শহীদ সেনা দিবস’

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু, কে কোন পুরস্কার জিতলেন

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলো মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম

আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ : প্রেস সচিব