কষ্ট গাঁথি
মৌসুমী খাতুন
আমি নাহয় কষ্ট গাঁথি
বুকের মাঝে
তুমি ফুলের সুবাস নাও
সকাল সাঁঝে।
আমি রোজ বালিশ ভেজায়
চোখের জলে
তুমি ভেজাও আপন শরীর
বৃষ্টির ছলে।
আমি নাহয় তোমায় দেখি
চাঁদের মাঝে
তুমি সুখের নিদ্রা দিও
পলক মুদে।
আমি যে ফুল তোমায় দেব
চরণ তলে
তুমি সে ফুল ঘৃণার পিষে
দিও দলে।
তুফান না হয় আমায় ভাঙুক
টুকরো করে
তোমার সাজুক সুখের নীড়
প্রেম ভরে।


















