বুধবার , ২১ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মুম্বাই-দিল্লি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

প্রতিবেদক
editor
মে ২১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : আইপিএল প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়ে যেতে পারে আজই। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জিতলেই চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেবে হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে, টিকে থাকতে জয়ের বিকল্প নেই দিল্লির। এমন সমীকরণের ম্যাচে বাগড়া বসাতে পারে মুম্বাইয়ের আবহাওয়া।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই। ফলে ঝড়-বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এবারের আইপিএলে কয়েকটি ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে। কলকাতা, বেঙ্গালুরুতে আবহাওয়া প্রভাব ফেলেছে। বুধবার মুম্বাইয়েও সেটাই দেখা যেতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে ভেস্তে যেতে পারে খেলা। মঙ্গলবারও বৃষ্টি হয়েছে মুম্বাইয়ে। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের অনুশীলন ব্যাহত হয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। মাঠ ঢেকে দেওয়া হয়েছে। ওয়াংখেড়ের আলোও নিভিয়ে দেওয়া হয়েছে। বুধবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তবে কিছুটা হলেও আশার আলো রয়েছে। ঝড়-বৃষ্টির কথা ভেবে মঙ্গলবার থেকে আইপিএলের প্রতিটি ম্যাচে বাড়তি এক ঘণ্টা সময় ধরে রাখা হয়েছে। এমনিতেই যে সময়ে খেলা শেষ হওয়ার কথা তার থেকে এক ঘণ্টা সময় বেশি ধরে রাখা হয়। সেটা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ, ফাইনাল পর্যন্ত ম্যাচ শেষ করার জন্য বাড়তি দু’ঘণ্টা সময় থাকবে। কিন্তু যদি খেলার ওভার কমে তাহলে দু’দলই সমস্যায় পড়তে পারে।

ইতিমধ্যে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস প্লে-অফে উঠে গিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াই মুম্বাই ও দিল্লির। বুধবার যদি মুম্বাই-দিল্লি ম্যাচ ভেস্তে যায় তাহলেও সুযোগ থাকবে দু’দলের কাছে। তাদের আরও একটি করে ম্যাচ বাকি থাকবে। তবে সে ক্ষেত্রে মুম্বাইয়ের ক্ষতি। কারণ, দিল্লিকে হারাতে পারলে তাদের প্লে-অফ পাকা হয়ে যাবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক

নির্বাচন ব্যবস্থাকে সব পর্যায়ে কার্যকর করতে হবে : হাসান আরিফ

১২ বিচারপতির বিষয়ে তদন্ত শেষ, সুপারিশ গেলো রাষ্ট্রপতির কাছে

বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ

রাজধানীর পয়েন্টে পয়েন্টে অবরোধ অটোরিকশাচালকদের, যান চলাচল বন্ধ

নেপালে বিক্ষোভ-সহিংসতায় পর্যটন খাতে ২৫০০ কোটি রুপির ক্ষতি

বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা দেবে চীনা এক্সিম ব্যাংক

ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারে যাচ্ছে বানৌজা সমুদ্র অভিযান