শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রীতা আক্তারের কবিতা: শূন্যতা

প্রতিবেদক
editor
অক্টোবর ২৬, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

শূন্যতা

রীতা আক্তার

তোমার পূর্ণতার ভিড়ে
আমি অপূর্ণতা খুঁজে ফিরি।
শূন্যতায় করে গ্রাস,
যেখানে একাকিত্ব জড়িয়ে রাখে নিবিড় করে।

শহরের অলিতে গলিতে আমি
শূন্যতা কুড়াই।
নিঃসঙ্গের ঝুড়িতে রাখা নীল খামে পাই না কোনো চিঠি আমার নামে।
তবুও আমি তোমার পূর্ণতার ভিড়ে আমার অপূর্ণতা খুঁজে ফিরি।

নিকোটিনের ধোঁয়া উড়িয়ে এক ফালি বেদনা ভুলতে চাই।
দিনকে আড়ালে রেখে রাতের হাতছানিতে বাড়াই পা।

দু’কদম চলতে গেলে হোচট খাই।
তবুও চলি…
যেতে যেতে বলি—
এতকাল একাই তো ছিলাম।
তবে কেন রোজ তোমার চৌকাঠে আমার অপূর্ণতাকে দেই ঠাঁই?

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত