রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মার্করামের ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক এইডেন মার্করাম খেললেন হার না মানা এক ইনিংস। যে ইনিংসে ভর করে ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য হেসেখেলে পাড়ি দিলো দক্ষিণ আফ্রিকা।

আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেট আর ১৭ বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, তুলে নিয়েছে টানা তৃতীয় জয়।

রান তাড়ায় মার্করাম খেলেন ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৮৬ রানের ইনিংস। বাকিরা কেবল সঙ্গ দিয়ে গেছেন। কুইন্টন ডি কক ১৪ বলে ২০, রায়ান রিকেলটন ১১ বলে ২১, ডেওয়াল্ড ব্রেভিস ১৭ বলে ২১ আর ডেভিড মিলার ১৭ বলে করেন অপরাজিত ২৪ রান।

এর আগে, হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭৫ রানের দলীয় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

পাওয়ার প্লেতে ৫৮ রান তুললেও ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন আউট হন ১৩ ও ৩১ রান করে। তিনে নামা রাচিন রবীন্দ্র সাজঘরে ফেরত যান ১৩ রানে। তিন ব্যাটারকেই ফেরান মার্কো জানসেন।

বোর্ডে ঠিকঠাক রান তুললেও কিউইরা বিপদে পড়ে ৩ উইকেট হারিয়ে। সেই বিপদ আরও বাড়ান কেশব মহারাজ। তার বলে মাত্র ১ রান করে গ্লেন ফিলিপস বোল্ড হলে ৬৪ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তবে সেই চাপকে সহজ করার দায়িত্ব নেন মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল ৭৪ রানের জুটি গড়ে। দলীয় ১৩৮ রানে ২৬ বলে ৪৮ রান করা চাপম্যান কাটা পড়েন সেই জানসেনের বলে। ৫ উইকেট হারায় কিউইরা। দলের বোর্ডে মাত্র ৩ রান যোগ হতেই মিচেল ৩২ রানে আউট হয়ে ১৪১ রানে ষষ্ঠ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।

ঝড় তোলার বিপরীতে ১০ বলে মাত্র ৪ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৪৫ রানে করবিন বস্কের বলে নিউজিল্যান্ড হারায় স্যান্টনারের উইকেট। বাকি থাকা ২০ বলে ৩০ রান যোগ হয় দলটির বোর্ডে।

জিমি নিশাম ১৫ বলে ২৫ ও ম্যাট হেনরি ৯ রান করে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মার্কো জানসেন।

সর্বশেষ - অন্যান্য