বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইসরায়েলে হামলা সমাপ্ত ঘোষণা করলো ইরান

প্রতিবেদক
editor
অক্টোবর ২, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) ভোরে তেহরান জানিয়েছে, পরবর্তী সময়ে কোনো উসকানি না এলে ইসরায়েলের ওপর আর হামলা চালানো হবে না। অন্যদিকে, তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ। তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিয়ে যায়, তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবো, যা হবে আরও শক্তিশালী।

তেল আবিবে মঙ্গলবার ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে তারা এমনভাবে কাজ করবে, যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়।

ইসরায়েলের ওপর ইরানের এই হামলা ছিল তেল আবিবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা। হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজার মধ্যস্ততা থেকে সরে দাঁড়ানোর কথা অস্বীকার কাতারের

সরকারের বিরোধিতা করেছি, তাই কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছে : শ্রীলেখা

ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন

শত প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগিতা থাকবে, জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ: আসিফ মাহমুদ

রাজশাহী মহানগর এনসিপির নয়া আহবায়ক কমিটি ঘোষণা

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিয়ে মানুষ উন্মুখ হয়ে আছে : মঈন খান

কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে : আসিফ নজরুল