শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বছরের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা, খেলবেন মেসি

প্রতিবেদক
editor
নভেম্বর ১৪, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। নভেম্বরের উইন্ডোতে একমাত্র ম্যাচে আজ লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচটি। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত এই প্রীতি ম্যাচটিই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে লিওনেল মেসির দলের। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে এটি তাদের শেষ বড় পরীক্ষা।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ফর্মে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নভেম্বর উইন্ডোতে একমাত্র ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ডাকেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তাকে বিশ্রামে রেখে অন্য গোলরক্ষকদের সুযোগ দিতে চান তিনি।

হাঁটুর চোটে ভুগছেন এনজো ফার্নান্দেজ, তাকেও বিশ্রামে রাখা হয়েছে। জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনে—এই তিনজন অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য বাধ্যতামূলক ইয়েলো ফিভার টিকা না নেওয়ায় দলে নেই। অন্যদিকে স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, মাক্সিমো পেরোনে এবং দলে ফিরেছেন ভ্যালেন্টিন বার্কো।

এ ছাড়া আর্জেন্টিনা লিগের খেলোয়াড়দের ডাকেননি স্ক্যালোনি। দেশের লিগে প্লে-অফ ও আন্তর্জাতিক কাপের টিকিট নির্ধারণের সপ্তাহ হওয়ায় তিনি স্থানীয় তারকাদের ক্লাব থেকে সরিয়ে নিতে চাননি। আজকের ম্যাচে আর্জেন্টিনা নতুন বিশ্বকাপ জার্সিটিও মাঠে ব্যবহার করবে। কয়েক দিন আগে যেটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দলের ওপেন ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি দর্শক। অন্যদিকে অ্যাঙ্গোলা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছে। বাড়তি কোটা থাকার পরও এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাঙ্গোলা। শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) ও দ্বিতীয় স্থানে ক্যামেরুন (১৯)।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

জেরোনিমো রুলি, হুয়ান ফোইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো বা নিকোলাস পাজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা।

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মহানবীর জন্মের মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

“আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা” শীর্ষক সেমিনার

ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের শনাক্তে কাজ চলছে : আইজিপি

সোশ্যাল মিডিয়ায় ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

ভারতে হোলির আগে ঢেকে দেওয়া হচ্ছে ১০টি মসজিদ

রাজস্থানকে উড়িয়ে তিনে উঠে এলো বেঙ্গালুরু

অস্ত্র সমর্পণের জন্য নতুন যে শর্ত দিলো গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী

কবে মুক্তি পাবে ঋতুপর্ণা-রাহুলের নতুন ছবি?

ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

ছবি প্রকাশ করে সন্তান আগমনের খবর দিলেন ক্যাট-ভিকি