সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

প্রতিবেদক
editor
নভেম্বর ৩, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক থাকেন দুইজন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক তৈরি হয়। পরে রাতেই সরিয়ে দেওয়ার কথা জানায় এনএসসি।

পরের দিন বোর্ড সভার পর ক্রিকেটাঙ্গনে আলোচনা হয় ইসফাকের পরিবর্তে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বিসিবি পরিচালক। বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলর হতে হয়। সেই কাউন্সিলর আবার বোর্ডর অনুমোদন প্রয়োজন। রুবাবা এত দিন বিসিবির কাউন্সিলরই ছিলেন না। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ইশফাকের পরিবর্তে রুবাবাকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।

সাধারণত কাউন্সিলর বোর্ড সভায় অনুমোদন হয়। এরপর পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। সেটাও বোর্ড সভায় অনুমোদন প্রয়োজন। এবার কাউন্সিলর ও পরিচালক দুটোই একসঙ্গে মনোনয়ন দিয়েছে। বোর্ড সভায় কাউন্সিলর অনুমোদন দেয়ার পর পরিচালক অনুমোদন দিলে আজকের সভাতেই রুবাবা যোগ দিতে পারবেন।

আজ এনএসসির চিঠিতে ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয়। এদিন এনএসসি পরিচালক (ক্রীড়া) মোঃ আমিনুল এহসান সাক্ষরিত ভিন্ন দুই চিঠিতে কাউন্সিলর ও পরিচালক মনোনয়ন দেয়া হয়। নিশ্চিত করা হয়েছে। চিঠিতে এম ইশফাক আহসানের বদলে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়। যদিও বিগত সময়ে এনএসসি পৃথক দিনে পৃথক এমন চিঠি দিয়েছে। আজ বোর্ড সভা উপলক্ষে একই দিন দুই চিঠি ইস্যু করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের দায়িত্ব ছিলেন ২৪ পরিচালক। নতুন করে আজ পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।

এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত রুবাবা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দল গঠন, পদত্যাগ ও আ’লীগের রাজনীতি নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

সাদিক অ্যাগ্রোতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান শুরু

রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তারা, গ্রাম আদালত কার্যকর হলে কমবে মামলা জট

মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় কাল

মনকে আর বুঝাতে পারিনি, তাই চলে আসলাম, খালেদাকে দেখতে এসে জামায়াত আমির

সিরিয়ার বেহাল অর্থনীতি কি ঘুরে দাঁড়াতে পারবে?

অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে : রিজভী

আবীরকে আদুরে ডাক শ্রাবন্তীর

উন্নত দেশগুলোকে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে