মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, নিহত ৬

প্রতিবেদক
editor
অক্টোবর ১, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - অন্যান্য