রবিবার , ২৯ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বোনকে নিয়ে ঘুরতে বের হলেন ভাবনা

প্রতিবেদক
editor
জুন ২৯, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের প্রিয় মুখ আশনা হাবিব ভাবনা; যার রূপ-গুণের জুড়ি মেলে না সহজে। রয়েছে তার অসংখ্য ভক্ত অনুরাগী; যাদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন নিজের নানান মুহূর্ত।

প্রায়ই সাহসী অবতারে দেখা মেলে ভাবনাকে। দেশ কিংবা দেশের বাইরে- নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও বেশ সরব; তাই নিজেকে প্রায়ই বিভিন্ন সাজ-রূপে ধরা দেন; অনুরাগীদের মাঝে তুলে দেন ঝড়!

বরাবরের মতো এবারও ব্যতিক্রম নয় ভাবনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন। তবে এবারের উপলক্ষ্য আলাদা! নিজের বোনকে বড্ডই ভালোবাসেন এই অভিনেত্রী। তাই তো বোনকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন; তারই কিছু মুহূর্ত অভিনেত্রী ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে।

মূলত ‘সিস্টার্স ডে আউট’ উপলক্ষে কিছু ছবি শেয়ার করেন। সেখানে বোনকে নিয়ে ভাবনাকে কয়েকটি সেলফিও তুলতে দেখা যায়; আর তা দিয়ে মুহূর্তেই নজর কাড়েন অনুরাগীদের।

ছবিগুলোতে দেখা যায়, হালকা বেগুনি রঙের অফ-শোল্ডার পোশাকে স্টাইলিশ ও হাস্যোজ্জ্বল ভাবনা; রয়েছেন এক ক্যাফেতে। তার স্বতঃস্ফূর্ত পোজের ছবিগুলোতে ফুটে উঠেছে তার রূপের স্নিগ্ধতা ও আত্মবিশ্বাস।

ফেসবুকে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে ভাবনা লেখেন— ‘সিস্টারস ডে আউট’। হ্যাশট্যাগে লিখেছেন- ‘হাবিবসিস্টারস’। পরে বোনকে নিয়ে একটি রিলস ভিডিও শেয়ার করেন ভাবনা। সেখানে দেখা যায় দুই বোন ক্যামেরার সামনে নানা পোজ দিতে দেখা যায়।

ভাবনার এই ছবি ও পোস্ট ছড়িয়ে পড়তেই তাদের দুই বোনের বন্ধন দেখে ভালোবাসা, মুগ্ধতা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

সর্বশেষ - অন্যান্য