রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আমাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল : রুক্মিণী

প্রতিবেদক
editor
নভেম্বর ৩০, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার নায়ক দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসায় দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার দাবি, দেব-শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে।

চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর প্রায় দশ বছর আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় এত দিন আটকে থাকার পর অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

তবে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা এক মঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। এই ঘটনাগুলোর পরই দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে।

এর ফলে নেটিজেনরা দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়।

সে প্রেক্ষাপটে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র এই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কীভাবে এই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল, এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি।

তিনি বলেন, ‘যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যেকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে বোকা। একটা ট্র্যাপের (ফাঁদের) মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়, আর আমি নিজে যদি সেখানে ধরা দিই তাহলে বোকাটা কে হলো? আমি।’

রুক্মিণী আরও জানান, সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত