অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৪ মঙ্গলবার) রাত ৯টায় রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সোমবার থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
রুহুল আমিন গাজী ছিলেন দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ছিলেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল আমিন গাজী কিডনি-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।


















