শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হোয়াইট হাউসে সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকার

প্রতিবেদক
editor
নভেম্বর ১, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘সংবেদনশীল তথ্য ’ রক্ষা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শুক্রবার সাংবাদিকদের অনুমতি ছাড়া হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে প্রবেশ সীমিত করেছে।

সাংবাদিকদের এখন পূর্বানুমতি না থাকলে ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। যেখানে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের কার্যালয় এবং ওভাল অফিসের কাছে অবস্থিত।

সাংবাদিকরা এর আগে ওই এলাকায় অবাধে প্রবেশ করতে পারতেন। সাংবাদিকরা প্রায়শই তথ্য জানতে লিভিট বা সিনিয়র প্রেস কর্মকর্তাদের সাথে কথা বলার সুযোগ পেতেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, মিডিয়া এখনো হোয়াইট হাউস ব্রিফিং রুমের পাশে ‘লোয়ার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশের অনুমতি রয়েছে। যেখানে আরো জুনিয়র প্রেস কর্মকর্তারা কাজ করেন।

ট্রাম্প প্রশাসন সাংবাদিকদের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপের মধ্যে এই নীতিমালাটি এলো। যার মধ্যে রয়েছে পেন্টাগনের নতুন নিয়ম যা এএফপিসহ প্রধান সংবাদমাধ্যমগুলো এই মাসের শুরুতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াইট হাউসে এই পরিবর্তনটি জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক ‘আপার প্রেসে অননুমোদিত প্রকাশ থেকে সংবেদনশীল তথ্য রক্ষা করা’ শীর্ষক একটি স্মারকলিপিতে ঘোষণা করা হয়েছে।

লিভিট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুংকে পাঠানো এই চিঠিতে প্রেস পাসধারীদের ‘আপার প্রেস’-এ অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : বাসস

সর্বশেষ - অন্যান্য