শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন উইলিয়ামসন

প্রতিবেদক
editor
মার্চ ৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল।

হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কের মাঝে নিজেকে টানতে চান না কেন উলিয়ামসন।

ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে মোটেও ভাবতে রাজি নন নিউজিল্যান্ডের এই ওপেনার। বরং নিজেদের শক্তিমত্তায় নজর রাখতে চান তিনি। মাঠের ক্রিকেটই তাদের একমাত্র লক্ষ্য, তাই মাঠের বাইরের ঘটনায় পাত্তা দিচ্ছনে না।

উইলিয়ামসন বলেন, ‘যা আছে, তা নিয়েই এগোতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ক্রিকেটে মনোযোগ দেওয়া। অবশ্যই, প্রতিপক্ষকে বিবেচনায় নিতে হবে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।’

গ্রুপের শেষ ম্যাচে এই ভারতের বিপক্ষেই দুবাইতে খেলেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৪৪ রানে হেরেছিল মিচেল স্যান্টনারের দল। পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব হলেও দুবাইয়ের উইকেট স্পিন বান্ধব।

ফাইনাল নিয়ে ভাবনার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত