শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৩, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বৈঠক করেছে বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলশানস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি দলে ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের ট্রানজিশনাল জাস্টিস অ্যাডভাইজার সেবাস্টিয়ান ভেরেলস্ট এবং ফাইন্যানসিং ফর পিসবিল্ডিং এর ডেপুটি চিফ মারকাস লেনযেনসহ ৫ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আজ আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করার জন্য তারা বাংলাদেশে এসেছেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে জামায়াতে ইসলামি আগামীর বাংলাদেশকে কীভাবে দেখতে চায়- সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি, ক্রিমিনাল যারা আছে, তাদের বিচার হতে হবে। তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে যে-সব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি।

প্রয়োজনীয় সংস্কার, ডেমোক্রেটিক সিস্টেম তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি- যোগ করেন তাহের।

সর্বশেষ - অন্যান্য