মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বানসালিকে কেন আদর্শহীন বলেছিলেন কারিনা?

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডে ‘ঠোঁটকাটা’ বলেই পরিচিত কারিনা কাপুর। ক্যারিয়ারের শুরুতেই তিনি প্রকাশ্যে বলে বসেছিলেন, সালমান খান খারাপ অভিনেতা। সঞ্জয় লীলা বানসালিকেও ছাড়েননি অভিনেত্রী। অভিনয় জীবনের শুরুর দিকেই তাকে নিয়ে বলেছিলেন, “কোনও নীতি নেই। বিভ্রান্ত লোক!” কিন্তু, প্রথম সারির পরিচালককে নিয়ে কেন এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তার প্রথম পছন্দ ছিলেন কারিনাই। কিন্তু সেই সময় অভিনয়জগতে পা রাখতে চাননি অভিনেত্রী। তার পর ঐশ্বরিয়াকে বেছে নিয়েছিলেন নায়িকার চরিত্রে। এর পরে কারিনাকে ‘দেবদাস’ ছবির প্রস্তাব দেন সঞ্জয়। প্রাথমিক ভাবে রাজি হননি কারিনা।

তার মনে হয়েছিল, ‘পারো’ চরিত্রটির জন্য তিনি মানানসই নন। তবে পরে সিদ্ধান্তে বদল আনেন অভিনেত্রী। চুক্তিপত্রে স্বাক্ষরও করে ফেলেন। কিন্তু তার পরে যে ঘটনাটি ঘটে তা কল্পনাও করেননি কারিনা। ছবির জন্য ফটোশুটের পরে কারিনা জানতে পারেন, ‘দেবদাস’ ছবি থেকে তাকে বাদ দিয়েছেন সঞ্জয়। পরিবর্তে ঐশ্বরিয়াকে চূড়ান্ত করেছেন ‘পারো’ চরিত্রের জন্য। ঘটনার পরে রাগে ফেটে পড়েন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সঞ্জয় একজন বিভ্রান্ত পরিচালক। ওর কথার দাম নেই।

ওর জীবনে কোনও নীতি আদর্শ নেই।” সঞ্জয়ের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন ‘অপেশাদার’-এর তকমা। সেই সময় তিনি আরও বলেছিলেন, “আগামী দিনে যদি রাজ কাপুর এবং গুরু দত্তের নামের পাশে সঞ্জয়ের নাম আসে তা-ও আমি ওর সঙ্গে ছবি করব না। এমনকি আমার হাতে যদি কোনও কাজ না-ও থাকে, আমি যদি ফ্লপ নায়িকা হই তা-ও করব না। ওর ছবি থেকে আমি এমনিতেও কোনও অনুপ্রেরণা পাইনি।”

সর্বশেষ - অন্যান্য