নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার উদ্যোগে উপজেলা মজলিসে শুরা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে জেলার একটি মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়।
জামায়াতের রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
এতে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ্ আল মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়বে আমির অধ্যাপক মোঃ মইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সংগঠন পরামর্শের ভিত্তিতে কাজ বাস্তবায়ন করে থাকে।
আর মজলিসে শুরার সদস্যগণ পরামর্শ দিয়ে সংগঠনকে কাঙ্খিত মানে পৌঁছানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করেন। তাই শুরা সদস্যদের তাদের দায়িত্ব ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, ইসলামী আন্দোলনে পরামর্শ সভার গুরুত্ব অপরিসীম। শুরা সদস্যদের সেই গুরুত্বের প্রতি খেয়াল রেখে কাজ করার আহবান জানান তিনি।


















