বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কে তুর্কি অভিনেত্রী!

প্রতিবেদক
editor
জানুয়ারি ২১, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদে জমকালো ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে বসেছিল তারার মেলা। সেখানে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরেই এখন নেটদুনিয়ায় বইছে বিতর্কের ঝড়।

একটি কথিত স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করার দাবি উঠেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়, মঞ্চে শাহরুখ খান যখন বক্তব্য দিচ্ছেন, দর্শক সারিতে বসে ফোনে ভিডিও করছেন হান্দে।

মুহূর্তেই শাহরুখ-ভক্তরা দাবি করতে থাকেন, তুর্কি সুন্দরীও বুঝি ‘কিং খান’-এর জাদুতে মুগ্ধ। কিন্তু ভক্তদের এই উন্মাদনায় জল ঢেলে দেয় হান্দের নামে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরি।

 

ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা যায় হান্দে লিখেছেন, ‘এই কাকুটা কে? আমি তো আসলে আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি তার (শাহরুখের) ভক্ত নই। দয়া করে ভুল খবর ছড়ানো বন্ধ করুন।’ এই এক পোস্টেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় নেটপাড়া। শাহরুখকে চিনতে না পারা এবং ‘কাকু’ বলায় ক্ষোভে ফেটে পড়েন বাদশার অনুরাগীরা।

বিজ্ঞাপন

তবে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে অনেক নেটিজেন দাবি করছেন, এটি সম্পূর্ণ সাজানো বা এআই দিয়ে তৈরি একটি ভুয়া স্ক্রিনশট। বর্তমানে হান্দের প্রোফাইলে এমন কোনো স্টোরি খুঁজে পাওয়া যায়নি। শাহরুখের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কোনো গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে হাসপাতালের এমডির বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগ

খোলামেলা রূপে হাজির মিমি, হতাশ ভক্তরা

রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আরও মার্জিত হওয়া উচিত : আসিফ মাহমুদ

হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা বিশ্বের সেরাদের মধ্যেও জায়গা করে নিতে চাই : প্রধান উপদেষ্টা

টানা অষ্টম বার স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা

ইডির তলব প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো সম্ভব কী?

দণ্ডপ্রাপ্ত ৫৭ জনকে ক্ষমা, আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূসের চিঠি