শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছে শ্রমিকরা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরতে শুরু করেছে পোশাক শ্রমিকরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর জামগড়া ডিইপিজেড, পলাশবাড়ীতে যেসকল কারখানা বিক্ষোভ করেছিলেন, ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়।

তবে সকাল ৯টার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া কোনোরকম বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে যার যার নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন কাজ। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনী টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ গামের্ন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শারমিন গার্মেন্টস ও অনন্ত গার্মেন্টস বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, টানা কয়েকদিন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শ্রমিকরা বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আশুলিয়া-ডিইপিজেত-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জাল ভোট দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে পোষ্ট দেয়ার অভিযোগ, যুবক আটক

‘গৃহকর্মীও নির্যাতিতা হতে পারেন’ -পরীমনির সেই ইস্যুতে পাশে ন্যান্সি

সন্তান নিয়ে শাকিবকে জড়িয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৭৭ ফিলিস্তিনি

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ, ১৮ জনের মৃত্যু : ত্রাণ মন্ত্রণালয়

পিরিয়ড মিস হওয়ার আগেই প্রেগন্যান্সির যেসব লক্ষণ দেখা দিতে পারে

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

ছড়িয়ে পড়ে রণবীরের সঙ্গে গোপন ছবি, যেভাবে নিজেকে সামলান মাহিরা

মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত