শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৪, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে শহীদ বুদ্ধিজীবীদের। আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামতে শুরু করে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিতে দিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনগুলোও আসছে শ্রদ্ধা জানাতে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরো অনেকে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোর থেকেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের ক্রিকেট : সবাই কেন ক্যালকুলেটর খুঁজছে?

আগামী নির্বাচনে প্রতিটি দল থেকে ২০ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব

অর্থ আত্মসাতের অভিযোগে নাদিয়ার স্বামী গ্রেফতার

হামাস ৬ বন্দিকে ছেড়ে দিলেও ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দিল না ইসরায়েল

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে নির্বাচন অফিসে দুদকের অভিযান

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি ভবিষ্যতের পথরেখা: অধ্যাপক আলী রিয়াজ

সেনাবাহিনীর যে বার্তা পেয়ে দেশত্যাগের সিদ্ধান্ত নেন শেখ হাসিনা