শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারতের আরও ৫ ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা

প্রতিবেদক
editor
আগস্ট ২৪, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সীমান্তে নদীর অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকররা। দীর্ঘসময় সেটি হ্যাকারদের দখলে ছিল। সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা।

সবশেষ ২৪ ঘণ্টায় ৫টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি বাংলাদেশ। তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এর সত্যতাও মিলেছে। সেগুলোতে পবেশ করলেই চোখে পড়ছে, ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে, ‘আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেবো’, ‘ডম্বুর বাধ খোলা হলো কেন’, ‘বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী’- ইত্যাদি বার্তা।

সবশেষ হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো- https://kilitch.in/, https://aimfort.in/, https://khabrilaal.com/, http://indianyojana.in/ ও https://mp3songi.com/। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটগুলো সাইবার কমিউনিটি অব বাংলাদেশের হ্যাকারদের দখলে ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ২১ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত ১৫টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ ‘সাইবার কমিউনিটি অব বাংলাদেশ’। যার মধ্যে রয়েছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারতপে, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের ওয়েবসাইট। তাছাড়া এয়ারলাইন্স, ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছেন বাংলাদেশি হ্যাকাররা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অনিয়মিত পিরিয়ড নিয়মিত করার উপায় জেনে নিন

ডিবি কার্যালয়ের সামনে দুপুরে মানববন্ধন করবেন বিশিষ্ট নাগরিকরা

সেমিফাইনাল বৃষ্টির পেটে গেলে আফ্রিকা-ইংল্যান্ড ফাইনালে

পারলো না বাংলাদেশ, আফগানদের কাছে সিরিজ হার

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিতে পারেন ট্রাম্প

ভিএআর নয়, রেফারিদের নিজের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হওয়ার পরামর্শ

রাজশাহীতে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকা উন্মোচন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপস নেই : নুর

নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রাবি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতির বিরুদ্ধে

ব্যাংকে টাকা আনতেই কালো টাকা সাদা করার সুযোগ: প্রধানমন্ত্রী