বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকা উন্মোচন

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীরর নানকিং দরবার হলে অনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আয়োজন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহানগর জামায়াতে ইসলামের আমির ড. মো: কেরামত আলী।

সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম।মোড়ক অনুষ্ঠানে রাজশাহী বিভাগের জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, কতজন শহীদ তা সরকারের কাজ বের করা। এর খবর রাষ্ট্র কে দিতে হবে। অনেকে আহত হয়ে মানবেতর জীবন যাপন করছে, অনেক রিকশাচালকসহ দিনমজুর আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা ও শহীদ পরিবারের পূর্ণবাসন ও পরিবারের একজনকে চাকরী দেওয়া।

এ আন্দোলন সকল গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার আগে নির্বাচন নয়। তারপর প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। ভোটার অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে সজাগ থাকতে হবে। এদেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিবো না। সকলে মিলে সমৃদ্ধ আধুনিক ও ইসলামের বাংলা গড়ে তুললে তাদের ত্যাগের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়। জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এসময় জেলা জামায়াতের আমির অধ্যপক আব্দুল খালেক, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য