শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশে এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে : খসরু

প্রতিবেদক
editor
আগস্ট ২৩, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন লেবেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত ছিল; এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে।’ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। যদিও সম্প্রতি ফরিদপুরে মারামারি ঘটনায় বিএনপি থেকে শামা ওবায়েদের সকল পদ স্থগিত করার গুঞ্জন রয়েছে।

আমির খসরু বলেন, ‘ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সবকিছু আলোচনায় এসেছে।

আমাদের সকলের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমাদের পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কী করতে পারি, পুরো অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে।’

আমির খসরু বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি। মূলত ব্যবসা-বাণ্যিজ্যের ভিত্তিটা হলো কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তি যা বাংলাদেশে অনেকদিন অনুপস্থিত ছিল।

যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা-বাণিজ্য ছিল। যার কারণে কিছু লোক লাভবান হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমারা আলোচনা করেছি বাংলাদেশে এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে। এই লেবেল প্লেয়িং ফিল্ডে কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে একে অপরকে সহযোগিতা করব।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি, জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি; সকলের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে চাই। সব ধরনের সহযোগিতাসহ কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা মনে করি সবার জন্য সমান অধিকার রেখে লেবেল প্লেয়িং ফিল্ড রেখে এই দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার দিকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

বন্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বন্যা ইস্যুতে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন আমি আগামীকাল যাব। এখন বন্যা নিয়ে কথা বললে ইস্যুটা ডাইভার্ট হয়ে যাবে। আমি তো বলতে পারি কিন্তু আজকের ফোকাস তো থাকবে না।

প্রত্যেকটা মিটিংয়ের একটা ভবিষ্যৎ আছে না? আপনারা তো রিপোর্ট করবেন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে; আজকের মিটিংটা একটা গুরুত্বপূর্ণ’ মিটিং। একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ মিটিং সুতরাং এটাকে আপনারা ফোকাস করেন।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

ভিন্ন লুকে নজর কাড়লেন তিশা

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী

১৪ বছরে সড়ক প্রকল্পে ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে : টিআইবি

ইসরায়েলি হামলায় তাঁবুতে আশ্রয় নেওয়া ২৯ ফিলিস্তিনি নিহত

২০১৮ সালের নির্বাচন নিয়ে ‘চাঞ্চল্যকর’ তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া আমন্ত্রিত

গাজায় দুপুরে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা, সন্ধ্যায় ইসরায়েলের হামলা

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া জামায়াতের, যাচ্ছেন অন্তত ২০ হাজার নেতাকর্মী

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক