বুধবার , ৫ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেয়ের ছবি প্রকাশ্যে এনে যা বললেন পরীমণি

প্রতিবেদক
editor
জুন ৫, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পুত্রসন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার; যাদের নিয়ে আনন্দে কাটান এই অভিনেত্রী। গত মাসে ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমণি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। এখন তাকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।

পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ শুরু থেকেই। মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দেখিয়েছেনও একবার; কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। সাথে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা।

মঙ্গলবার পরীর সংসারের নতুন এই অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সাথে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি। রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখ পাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’

এতে ভক্তদেরও সাড়া ছিল দেখার মতই। কেউ কেউ লিখেছেন, ‘মা পরী সত্যি অসাধারণ’, ‘সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী মাশাআল্লাহ’, ‘সুখের জীবন সারাজীবন সুখময় হোক’, এসব কথা দেখা যায় মন্তব্য ঘরে। এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমণি। বলেছেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম।

এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’ বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এ নায়িকা। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস।

সর্বশেষ - অন্যান্য