সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭

প্রতিবেদক
editor
নভেম্বর ৩, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছেন, তিনি সেখানে ভূকম্পন টের পেয়েছেন। মাত্র দুই মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্পসহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এরমধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

অপরদিকে এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আবদুল্লাহ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাবি রেজিস্ট্রারের শোকবার্তা

রেমালের প্রভাবে বাঁধ ভেঙে রাঙ্গাবালীর ২০ গ্রাম প্লাবিত

জামায়াত ক্ষমতায় এলে মালিক নয়, সেবক হবে : ডা. শফিকুর রহমান

১৭ ঘণ্টার ঈদযাত্রা—উত্তরাঞ্চলের বঞ্চনা তুলে ধরলেন সারজিস

দৃষ্টিশক্তি বাড়ানোসহ যত গুণ পেয়ারায়

রাজশাহীতে ৪ দফা দাবিতে বিএমডিএ কার্যালয় ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ

বাংলাদেশে ইউএই’র বিনিয়োগ ৩২২ মিলিয়ন ডলার

দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য