মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ

প্রতিবেদক
editor
অক্টোবর ২১, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেবেন। বৈঠক বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।এর আগে গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

সর্বশেষ - অন্যান্য