বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাপানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদক
editor
নভেম্বর ২৮, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাপানে জাপানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলের নোটো উপদ্বীপের কাছে স্থানীয় সময় রাত ১০টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি হয়। ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটতে পারে। তবে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই। পাশাপাশি জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, ‘এই ভূমিকম্প সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটাতে পারে। তবে ক্ষতির আশঙ্কা নেই। ’

এ ছাড়া সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এটি একটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

ভবনগুলো যেন শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটির কঠোর নির্মাণ বিধি রয়েছে। এছাড়াও বড় ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকতে সেখানে নিয়মিত জরুরি মহড়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অন্যান্য