বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোটির ঘরে কন্যা, কৃতজ্ঞ নুসরাত ফারিয়া

প্রতিবেদক
editor
এপ্রিল ১০, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়-ছয়টি ছবি। প্রায় সব ছবিতেই রয়েছে একাধিক গান। তার মধ্যে শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ ছবির ‘কন্যা’ গান।

গানটি যখন প্রকাশ পায়, তখন থেকেই শ্রোতা-দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। সামাজিক মাধ্যমে গানটি নিয়ে আলোচনা ছিল দেখার মতো। বলা বাহুল্য, এই গানের দৃশ্যে থাকা চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ঝলকানিতে মজেছিলেন দর্শকেরা; যার ফলাফল এক নতুন মাইলফলক!

গত ১৭ মার্চ জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে প্রকাশ হয় কন্যা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়ে যায় এক কোটি ৫ লাখের ওপরে। আর এদিনই নিয়ে দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুসরাত ফারিয়া। এক ফেসবুক পোস্টে নায়িকা লেখেন, ‘কোটি র ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।’

‘কন্যা’ গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। উৎসবের আমেজে তৈরি করা এ গান প্রকাশিত হওয়ার পর রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকা শেয়ার করেছেন, বাহবা দিয়েছেন। সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল-শর্টস-টিকটক হচ্ছে।

এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের। গানের দৃশ্যে নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল।

সর্বশেষ - অন্যান্য