বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আখতার বাদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ

প্রতিবেদক
editor
আগস্ট ১৪, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেনের চলমান চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ পদে নিয়োগ পেয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, লামিয়া মোরশেদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেনের চলমান চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ, হাসান আরিফের অভিপ্রায় অনুযায়ী মো. আবিদ চৌধুরী তার সহকারী একান্ত সচিব (এপিএস) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অভিপ্রায় অনুযায়ী মো. মোয়াজ্জেম হোসেনকে তার এপিএস হিসেবে নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য