শুক্রবার , ২০ জুন ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তৃতীয় দিন লঙ্কানদের, ড্রয়ের পথে গল টেস্ট

প্রতিবেদক
editor
জুন ২০, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : গল টেস্টে প্রথম দুই দিনে স্পষ্টতই দাপট ছিল বাংলাদেশের। এই দুই দিনই নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের সকাল থেকে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। গলের ব্যাটিং স্বর্গে আজকের দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। অর্থাৎ দুই দলের ব্যাটারই এখনও পর্যন্ত দাপট দেখিয়েছেন। তাই তৃতীয় দিন শেষে অনেকটা ড্রয়ের পথেই এগোচ্ছে এই ম্যাচ।

নিজেদের প্রথম ইনিংসে ৯৩ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনো ৬ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। তাদের দুই অপরাজিত ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

লঙ্কানদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদারা ২৯ রান করে ফিরলেও তার ব্যাটিং ছিল ইতিবাচক। যতক্ষণ উইকেটে ছিলেন তিনি বোলারদের শাসন করেছেন। তাইজুল ইসলামের কল্যাণে ৪৭ রানেই লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশ। তবে এরপর উইকেটের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে।

দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল ও নিশাঙ্কা। ৫৪ রান করা চান্দিমালকে ফেরান নাঈম ইসলাম। চারে নেমে ৩৯ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাতে ৩৩১ রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়েছেন কামিন্দু ও ধনাঞ্জয়া।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত