সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গাজার দুর্ভোগ ‘বর্ণনার বাইরে’ : ইউনিসেফ

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: গাজায় দুর্ভোগ আর ধ্বংস ‘বর্ণনার বাইরে’ বলে জানিয়েছে জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফ। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেলিম ওয়েইস নামে ইউনিসেফের একজন কর্মকর্তা সম্প্রতি গাজা উপত্যকা থেকে ফিরে এসে আল-জাজিরাকে এ কথা বলেন। সেলিম ওয়েইস বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলের বাস্তব চিত্র গণমাধ্যমে যা দেখা যায় তার চেয়ে অনেক অনেক খারাপ।

তিনি বলেন, ‘আমরা গণমাধ্যমে ছিটমহলের বাসিন্দাদের মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্য, ধ্বংসের গভীরতা, মানুষের কষ্টের গভীরতা এবং মৌলিক বিষয়গুলোর জন্য তাদের দৈনন্দিন যে সংগ্রাম তা দেখতে পাই না। গাজার পরিস্থিতি সত্যিই বর্ণনার বাইরে।’ এদিকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৩৯ হাজার ৭৯০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৯২ হাজার দুই জন।

সূত্র : আল-জাজিরা

সর্বশেষ - অন্যান্য