মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর আহ্বান

প্রতিবেদক
editor
আগস্ট ৬, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ভারতের প্রতি এ আহ্বান জানান। ব্যারিস্টার খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানান।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন, তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। তিনি ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দাবি করেন।

সর্বশেষ - অন্যান্য