শনিবার , ২১ জুন ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কারাগারে কত দেনমোহরে বিয়ে করলেন নোবেল

প্রতিবেদক
editor
জুন ২১, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এক সময় দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া গায়ক মাইনুল আহসান নোবেল বর্তমানে রয়েছেন তুমুল বিতর্কে। গানের মঞ্চ নয়, এখন তার ঠিকানা কয়েদখানায়। ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর কয়েক সপ্তাহ ধরে সেখানেই রয়েছেন তিনি। তবে এবার সেই কারাগার থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নোবেল।

ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।

এরপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এ আদেশ দেন। পরদিন বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে কারাগারে অনুষ্ঠিত হয় নোবেল ও সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হয়।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই ইলা মণি গণমাধ্যমকে জানান, বাদী ও আসামি দু’পক্ষের সম্মতিতেই বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনেরা, যাদের মধ্যে ছিলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া। জানা গেছে, এই বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গ্লোবাল সাউথ সামিটে ড. ইউনূস : দ্রুত ঢাকায় আসুন, নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন

রাকসু নির্বাচন প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

একুশে বইমেলাকে ঘিরে এবার কেন এত বিতর্ক – সমালোচনা

ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না : পুতিন

বন্যায় বিপর্যস্ত ১৩ জেলা যেন চেনার উপায় নেই

প্রতিবাদী কণ্ঠ রোধ করলে আমিও পারতাম : শ্রীলেখা

বার্মিংহ্যাম টেস্ট : ভারতকে ৫ উইকেট হারালো ইংল্যান্ড

বিদেশের কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

দেশে ফিরছেন খালেদা জিয়ার উপদেষ্টা শিল্পী বেবী নাজনীন

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি