শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে : অধ্যাপক মুজিবুর

প্রতিবেদক
editor
আগস্ট ৩০, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সুবিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না। শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। তাই শান্তি পেতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, আগামীতে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান বাংলাদেশে থাকবে না। জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহ্ ও মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মোঃ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানা। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও আলেম-ওলামারা অংশ নেন।

সর্বশেষ - অন্যান্য