শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিনা দাওয়াতে অনেকে বিয়েতে এসেছিলেন, মন্তব্য সোনাক্ষীর

প্রতিবেদক
editor
জুলাই ১৩, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রেমের পর গত জুনে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। জানা গেছে, অনুষ্ঠানে বিনা দাওয়াতেই নাকি অনেকে খেতে এসেছিলেন। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, ‘বিনা আমন্ত্রণে অনেকেই এসেছিলেন। কিন্তু আমি আনন্দ করতে ব্যস্ত ছিলাম। তারাও যে ভালো সময় কাটিয়েছেন, তার জন্য আমিও খুশি।’

সোনাক্ষীর মতে, ছোট হোক বা বড়, প্রত্যেক বিয়েবাড়িতেই বিনা দাওয়াতে কিছু মানুষ উপস্থিত হন। কিছু মানুষ খাবার খাওয়ার জন্য চলে আসেন। কিন্তু আমি কোনোদিন বিনা দাওয়াতে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যাইনি। নিজের বিয়ে প্রসঙ্গেও মন্তব্য করেছেন ‘দাবাং’ খ্যাত অভিনেত্রী। তার কথায়, ‘আত্মীয় পরিজনদের নিয়ে বিয়ে করার পরিকল্পনা আমার বহুদিনের। আমি এবং জহির ঠিক করেছিলাম, আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে।’

সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জহির। গত ২৩ জুন আইনি মতে বিয়ে সেরেছেন এই জুটি। বাড়িতেই বসেছিল বিয়ের আসর। বিয়ের পরে মুম্বাইয়ের রেস্তরাঁয় রিসিপশনের আয়োজন করা হয়েছিল। সোনাক্ষী ও জহিরের বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খান, রেখা, অদিতি রায় হায়দারি, সিদ্ধার্থ, রিচা চাড্ডা, আলি ফজল এবং আরও অনেকে।

সর্বশেষ - অন্যান্য