শনিবার , ২৮ জুন ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মসজিদ আল-আকসা চত্বরে নাচ-গানের অনুমতি দিল ইসরাইল

প্রতিবেদক
editor
জুন ২৮, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের মসজিদ আল-আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির। বৃহস্পতিবার নিজেদের প্রতিবেদেন এ সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরাইলি সংবাদমাধ্যম। খবর আনাদোলু এজেন্সির।

ইসরাইলভিত্তিক সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল সেভেন বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির প্রণীত নতুন নীতির আওতায় দেওয়া হয়েছে এ অনুমোদন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোটসঙ্গী ইতামার বেন-গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরাইলের কট্টর ডানপন্থি দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরাইলে ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারে স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি।

বলা বাহুল্য, আল-আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে— বেন-গেভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, তিন সপ্তাহ আগে আল-আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে তার দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন-গেভির এই অনুমতি দিয়েছেন।

বৈঠকে তিনি বলেছিনে, আমি চাই, পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। চ্যানেল সেভেনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে আল-আকসা চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে— চত্বরে সঙ্গীত, নৃত্য ও দর্শনার্থীদের ভ্রমণে যেন কোনো বাধা প্রদান না করা হয়।

মন্ত্রণালয় থেকে যদিও এখন পর্যন্ত এ ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ২০২২ সালে বেন-গেভির ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল-আকসা চত্বরে বসতি স্থাপনকারী আইন ও বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে।

ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের নামাজের কেবলা ছিল আল-আকসা মসজিদ। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও তার আশপাশের এলাকা ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ইসরাইলের দখলে আছে। পরে ১৯৮০ সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল— তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত