বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভক্তদের জন্য দুসংবাদ দিলেন রাখি সাওয়ান্ত

প্রতিবেদক
editor
জুলাই ১১, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বির্তকিত কর্মকাণ্ডের জন্য তিনি প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন। গত বছরের প্রায় পুরো সময়টা রাখি তার দ্বিতীয় বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে আলোচনায় ছিলেন। শুধু তা-ই নয় আদালতে রাখির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে মামলা করেছেন তার দ্বিতীয় স্বামী আদিল খান দুরানি। রাখি সাওয়ান্তর এ বছর মে মাসে জরায়ুতে টিউমর ধরা পড়ে। পরীক্ষা-নীরিক্ষার পর অস্ত্রোপচারও হয়েছে তার। সেই অস্ত্রোপচারের কারণেই নাকি আর কখনো রাখি মা হতে পারবেন না।

রাখি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘চিকিৎসক যখন আমাকে প্রথম এই খবরটা জানালেন, আমি ভেঙে পড়েছিলাম। তবে নিজেকে সামলেও নিয়েছিলাম।’ একটি সূত্রে জানা গেছে, রাখির চিকিৎসা খরচের অনেকটাই বহন করেছেন সালমান খান। এ বিষয়ে রাখির ভাষ্য, ‘আমার চিকিৎসার জন্য অনেকটা খরচ সালমান খান দিয়েছেন। সালমান বরাবরই আমার পাশে দাঁড়িয়েছেন। তার মতো মানুষ হয় না।’

রাখি সাওয়ান্তর জরায়ুতে প্রায় ১০ সেন্টিমিটারের একটি টিউমর ধরা পড়েছিল। এ খবর রাখিই দিয়েছিলেন। এ সময় রাখির পাশে দাঁড়ান তার প্রথম স্বামী রীতেশ সিং। চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু রাখির এই অসুস্থতাকে নাটক বলে দাবি করেছেন তার দ্বিতীয় স্বামী আদিল। এ প্রসঙ্গে আদিল জানিয়েছিলেন, পুরোটাই রাখির সাজানো ঘটনা। রাখি সম্পূর্ণ সুস্থ-এমনাটও বলেছেন। আদিল যে সব মামলা করেছেন রাখির নামে, সেগুলো থেকে রক্ষা পেতে অসুস্থতার ভান করছেন তিনি!

সর্বশেষ - অন্যান্য